সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

 

পূর্বধলায় হেল্থ এডুকেশন ও প্রমোশন বিষয়ক কর্মশালা

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা পূর্বধলায় গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে লাইফ স্টাইল-হেল্থ এডুকেশন ও প্রমোশন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. হাশিম উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাবীবুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল আলম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন।

মহেশপুরে জাতীয় পার্টির সঙ্গে মহাজোট প্রার্থীর মতবিনিময় সভা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে মহেশপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির সঙ্গে মহাজোট প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের মহাজোটের প্রার্থী অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান, কোর্টচাঁদপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মাজেদ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সেন্টু, মকলেচুর রহমান মিলন। বক্তব্য রাখেন নেপা ইউপি জাপা’র সভাপতি আব্দুর রউফ, ইউপি সদস্য অহিদুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি এম.এ আজাদ প্রমুখ।

সৈয়দপুরে জেন্ডার সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেন্ডার বিষয়ক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত  সোমবার পল্লীশ্রী ইমেজ প্লাস প্রকল্প ওই কর্মশালার আয়োজন করে। এতে অতিথি ছিলেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফুল হক, সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মতিয়া বেগম মুক্তি। এ সময় বক্তব্য রাখেন নীলফামারী জজ কোর্টের আইনজীবী আবু সায়েম, সাংবাদিক এম আর আলম ঝন্টু, আমিরুজ্জামান প্রমুখ।

মধুখালী উপজেলা আওয়ামী লীগের

বিশেষ বর্ধিত সভা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারটা থেকে বেলা ২টা পর্যন্ত মধুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনজুর হোসেন বুলবুল। বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিলিপ রায়, নবচেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক লায়ন সাখাওয়াত হোসেন, বোয়ালমারী উপজেলা আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুশা মিয়া, আলফাডাঙ্গা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল বাসার, সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, মধুখালী উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া প্রমুখ।

কলমাকান্দায় ভিআইপি হাইব্রিড ক্রস বীজধানের উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দা প্রেসক্লাবে উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া গ্রামের আদর্শ কৃষক মো. বাশির উদ্দিন ফকির সনাতন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত প্রজাতির ‘ভিআইপি হাইব্রিড ক্রস’ নামক নতুন জাতের ধান বীজ উদ্ভাবন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। উক্ত ধানের বীজ ১৫ দিন পর্যন্ত পানির নিচে থাকলেও কোনোরকম ক্ষতি হবে না। এমনকি অতিবর্ষণ ও শিলা বৃষ্টিতেও উক্ত ধান ঝরে পড়ে না। পরীক্ষিত উক্ত বীজের বাজারজাতকরণ গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু। এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসানসহ স্থানীয় কৃষকবৃন্দ । 

গোবিন্দগঞ্জে মত্স্যচাষ সম্প্রসারণে প্রদর্শনী মাঠ দিবস 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ইউনিয়ন পর্যায়ে মত্স্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের কুকরাইল গ্রামে মনোসেক্স তেলাপিয়া মাছচাষে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি  প্রোগ্রাম ফেজ প্রজেক্ট এনটিপি-২ মত্স্য অধিদপ্তরের এর আওতায় এবং সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে সিআইজি প্রদর্শনী চাষি রোজিনা বেগমের পুকুরপাড়ে এ মাঠ দিবসের আয়োজনে করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। এ সময় বক্তব্য রাখেন, মত্স্যচাষি তারিক রিফাত, মত্স্যচাষি খাজা মইনুদ্দীন প্রমুখ। শেষে চাষি রোজিনা বেগমের পুকুরে কার্প মিশ্র  চাষ প্রদর্শনী থেকে মাছের আকার ও ওজন দেখানো হয়।

বার্ডে রুরাল ও ইকো-ট্যুরিজম বিকাশে কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লার লালমাই অডিটরিয়ামে গ্রামীণ অর্থনীতির বিকাশে রুরাল ও ইকো-ট্যুরিজম বিষয়ক কর্মশালা গত সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বার্ড-কুমিল্লার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির। বার্ডের মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল নিবন্ধ উপস্থাপন করেন বার্ডের উপ-পরিচালক জোনায়েদ রহিম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কুমিল্লা জেলা প্রশাসন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বনবিভাগ, ব্লু-ওয়াটার পার্ক, ডাইনো পার্ক, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ ও বার্ডের জ্যেষ্ঠ অনুষদবর্গ ।