সচেতন হোন নিরাপদ থাকুন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৫৮

নিরাপদ পানি পান করা স্বাস্থ্যের জন্য জরুরি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অধিকাংশ হকার নিরাপদ পানির নামে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব উপায়ে প্রস্তুতকৃত অনিরাপদ এবং ভেজালযুক্ত দূষিত পানি নির্বিঘ্নে বিক্রি করছে, যা মানুষের পানিবাহিত বিভিন্ন রোগ যেমন কলেরা, আমাশয় সৃষ্টির প্রধান কারণ। আমরা অসুস্থ হয়ে পড়লে সহজে বুঝতে পারি না কিভাবে অসুস্থ হলাম। কিন্তু পরক্ষণেই মনে পড়ে হকারের কাছ থেকে অনিরাপদ পানি ক্রয়ের কথা। তারা যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন কোম্পানির পানির বোতল সংগ্রহ করে তাতে পানি ভরে এবং বোতলের মুখটি এমনভাবে মুড়িয়ে দেয় যে, কোনটি আসল আর কোনটি নকল চেনাই যায় না।  তাই পরিশেষে বলব, বিষয়টি সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়ে আশু প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

মো. ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়