সাপের উপদ্রব

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৫৮

বর্তমানে উত্তরবঙ্গে বন্যায় কয়েক হাজার মানুষ পানিবন্দি। তাদের কষ্টটুকু না দেখলে বোঝা বড় কঠিন। বন্যাদুর্গত এলাকাতে প্রায় রাতেই সাপ বাসাবাড়িতে দেখা যায়। অনেকক্ষেত্রে মানুষ সাপের কামড় থেকে রক্ষা পায় না। বন্যাদুর্গত এলাকায় বিষাক্ত সাপের উত্পাত বন্ধে আমারদের শোবার ঘরে লাইবরয় সাবান টুকরা টুকরা করে ছড়িয়ে ছিটিয়ে রাখতে  হবে। কারণ লাইফবয় সাবানে কার্বলিক অ্যাসিড থাকায় সাপ কাছে আসতে পারে না। কার্বলিক অ্যাসিডের ছিপি খুলে ঘরের কোণে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক অ্যাসিড পাওয়া না গেলে সজিনার ডাল কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে দিতে  হবে। এতে করে ঘরে সাপ ঢুকবে না।

মাহফুজুর রহমান খান

চিনিতোলা, মেলান্দহ, জামালপুর