হঠাৎ করেই লাফিয়ে বাড়ল রাজকুমারের সিনেমার আয়

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:৫১

বলিউড সিনেমা ‘ভুল চুক মাফ’ মুক্তির পর বক্স অফিস সফরের শুরুটা খুব একটা ভালো ছিল না। তবে অভিনেতা রাজকুমার রাও এর এ সিনেমার আয় গতকাল ভারতের ছুটির দিনে আয়ের গতি যেন লাফিয়ে বেড়ে গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ‘ভুল চুক মাফ’ সিনেমাটি রোববার (২৫ মে) অর্থাৎ মুক্তির পর তৃতীয় দিন বক্স অফিসে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে- স্যাচনিল্কের রিপোর্ট বলছে এমনটাই। ফলে তিন দিনের পর বর্তমানে রাজকুমার রাও অভিনীত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে।

মুক্তির দিনে ছবিটি ৭ কোটি দিয়ে খাতা খোলে। দ্বিতীয় দিনে অনেকটাই বাড়ে আয়ের পরিমাণ। এদিন ৯ কোটি ৫০ লাখের ব্যবসা করে ছবিটি। রোববার সেটা আরও অনেকটাই বাড়ে।

‘ভুল চুক মাফ’ ছবিটি মূলত ইভিনিং শোগুলোতেই দর্শকরা বেশি দেখছেন। এ সময় অকুপেন্সি ৪৩.৯৬ শতাংশ থাকছে। তারপর দুপুরের শো, সেই সময় হলগুলোতে ৩৫.৫১ শতাংশ দর্শক থাকতে দেখা গেছে। রাত এবং সকালের শোগুলোতে তুলনামূলক কম দর্শক দেখা যাচ্ছে।

‘ভুল চুক মাফ’ ছবিটি রাজকুমার রাওয়ের আগের ছবি অর্থাৎ ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো পারফর্ম করছে বক্স অফিসে। সেই ছবিটি বক্স অফিসে প্রথম দিন ৫ কোটি ৫০ লাখের ব্যবসা করেছিল। আর দ্বিতীয় দিন আয়ের পরিমাণ ছিল ৬ কোটি ৯০ লাখ রুপি।

‘ভুল চুক মাফ’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে। 

ইত্তেফাক/পিএস