শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার দিয়াপাড়া এলাকায় অবস্থিত সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানসহ ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২ কোটি ৫১ লাখ টাকায় এই ৪ তলা ভবন নির্মাণ করা হবে।
