বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সুখবর 

আপডেট : ২৭ মে ২০২৫, ১৪:০৩

বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। টিকিট বিক্রির লভ্যাংশ এবার ভাগাভাগি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি গতকাল বিপিএলের বিসিবির এক সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

বিসিবি জানিয়েছে, সর্বশেষ আসরের টিকিট বিক্রি থেকে পাওয়া লাভ থেকেই শুরু হবে এই বণ্টন কার্যক্রম। তবে কিছু শর্ত মানতে হবে দলগুলোকে। নির্ধারিত সময়ে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেছে, এমন দলগুলোই কেবল এই লভ্যাংশ পাবে। দলগুলোকে অবশ্যই সেই অর্থ পরিশোধের প্রমাণপত্র জমা দিতে হবে। 

এই পদক্ষেপের মাধ্যমে ফ্যাঞ্চাইজিগুলোকে আরও পেশাদার এবং দায়িত্বশীল করে তুলতে চায় বোর্ড। সময়মতো পারিশ্রমিক পরিশোধে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। টিকিট বিক্রির লাভ থেকে প্লে-অফে ওঠা চারটি দলকে দেওয়া হবে ৫৫ লাখ টাকা করে, আর বাকি তিনটি দল পাবে ৪৫ লাখ টাকা করে।

ইত্তেফাক/জেডএইচ