বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। এ নিয়ে টানা ১৪ দিনের মতো চলছে তাদের অবস্থান কর্মসূচি চলছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই নগর ভবনের মূল ফটকের সামনে ও ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
অন্দোলনকারীরা বলছেন, দুই দফায় কোর্ট রায় দেয়া সত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের।
এদিকে টানা ১৪ দিনের আন্দোলন ও কর্মসূচির কারণে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ আছে। এ জন্য নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে, তার দায়ও স্থানীয় সরকারের ওপর দিয়েছেন ইশরাক সমর্থকরা।
এর আগে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।
