কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে আরও ২৩ বাংলাভাষী নারী-পুরুষকে ঠেলে দিয়েছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) ভোরে সীমান্তের তিনটি স্থান দিয়ে বিএসএফ জোরপূর্বক এদের বাংলাদেশ সীমান্তের ভেতর ঠেলে দিলে বিজিবি তাদের আটক করে।
জানা গেছে, চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট, বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট ও কচাকাটা কেদার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরা রোহিঙ্গা নাকি বাংলাদেশের বাসিন্দা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরমধ্যে বাবুরহাট সীমান্তদিয়ে ৬জন পুরুষ ২ জন নারী, সোনাহাট সীমান্ত দিয়ে ৫ জন পুরুষ ৩ জন নারী এবং কচাকাটা কেদার সীমান্ত দিয়ে ২জন পুরুষ ৫ জন নারীকে ঠেলে দেয়া হয়েছে।
এর আগে এ সীমান্ত দিয়ে দু’দফায় ২৬ নাগরিককে বিএসএফ বাংলাদেশে ঠেলে দিয়েছিলো। এরমধ্যে ভারতীয় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা, চট্টগ্রাম ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ছিল।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে ঠেলে দেবার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
