সমবেদনা জানাতে রওশনের বাসায় স্পিকার

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:২৬

সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুতে তার স্ত্রী রওশনকে সমবেদনা জানাতে গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি গতকাল রবিবার সন্ধ্যার পর সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশনের গুলশানের বাসায় যান। তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন। বাসায় আসার জন্য রওশন তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ও এরশাদ-রওশনের পুত্র সাদ এ সময় উপস্থিত ছিলেন।