পাকিস্তানে নারী আত্মঘাতীর বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। গতকাল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ জানান, সকালে অজ্ঞাত বন্দুকধারীরা চারটি মোটরসাইকেলে এসে আবাসিক এলাকায় চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দুই পুলিশ নিহত হন। এরপর তাঁদের হাসপাতালে আনা হয়। হাসপাতালের প্রবেশপথেই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলাকারীর পোশাক দেখে নারী বলে ধারণা করছে পুলিশ। এই হামলায় চার পুলিশ সদস্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুটি হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। -ডন
