লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৩টি সীমান্ত এলাকা দিয়ে ২০ জন কে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশইন বা ঠেলে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
ই এলাকার ইউ পি সদস্য রব্বু এবং শমসের নগর কোম্পানি কমান্ডার হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সীমান্তের স্থানীয়রা জানান, ২৮ মে রাত দেড়টা থেকে দু টার মধ্যে উপজেলার জগতবেড় আমবাড়ী সীমান্তর ৮৬০ মেইন পিলারের ৭/৮ সাব পিলারের পাশ দিয়ে ৪ জন পুরুষ ৪ জন মহিলাসহ ৮ জনকে ভারতীয় বুড়া-বুড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে ঠেলে দেয়। একই সময় জগতবেড় পঁচাভান্ডার সীমান্তের ৮৬৪ মেইন পিলারের নিকট দিয়ে ৪ জন পুরুষ ৩জন মহিলাসহ ৭ জনকে ভারতীয় চেনাকাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে ঠেলে দেয় ও জোংড়া ধবলগুড়ি সীমান্তের গুড়ালটারী এলাকা দিয়ে ও ৫ জনক ঠেলে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
এ সময় স্থানীয় লোকজন জানান জগতবেড় আমবাড়ী সীমান্ত দিয়ে পার হয়ে আসা লোকজন সীমান্তে আসলে তাদের দেখে সন্দেহ হলে লোকজন জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, বিএসএফ জোর করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে। লোকজন শমসেরনগর কোম্পানি সদর বিজিবিকে জানালে তাদেরকে বিজিবি স্থানীয় লোকজনের সহায়তায় সীমান্তে দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।
কোম্পানি কমান্ডার হাফিজুল ইসলাম বলেন, ১৫ জনকে ঠেলে দিলেও আমরা তাদেরেক ফেরত পাঠিয়ে দেই। তিনি এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি উর্ধ্বতন কর্তপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।
সীমান্তের লোকজন জানান হঠাৎ করে ভারতীয় বিএসএফ লোকজনকে ধরে এনে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে।
