ব্রিটেনের চ্যান্সেলর তথা অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, বরিস জনসন দেশের প্রধানমন্ত্রী হলে তিনি পদত্যাগ করবেন। কারণ তিনি চুক্তিহীন ব্রেক্সিট সমর্থন করেন না যা বরিস জনসনের ভাবনায় রয়েছে। হ্যামন্ড বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, যদি তিনি দেখেন আগামী সপ্তাহে তাকে বরখাস্ত করা হবে, তাহলে বুধবারই বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে পদত্যাগপত্র জমা দেবেন। হ্যামন্ড জানান, থেরেসা মে’র পদত্যাগের আগেই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। হ্যামন্ড আরো বলেন, নতুন প্রধানমন্ত্রীর এমন একজন অর্থমন্ত্রী দরকার যিনি তাঁর মতের সঙ্গে মিল রেখে চলবেন।
