নো টি স

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:৪৭

জেন্টল পার্কে ছাড়

সমকালীন ডিজাইন এবং প্যাটার্নে জেন্টল পার্কের পোশাক যেন তারুণ্যেরই ফ্যাশন ভাবনার প্রতিফলন। ফেস্টিভ ও স্ট্রিট পোশাকে নতুনত্বের পাশাপাশি মিলবে মূল্যছাড়ও। এই অফারে যেকোনো ফ্যাশন পণ্য ক্রয়ে থাকছে শতকরা ২০ থেকে ৭০ ভাগ নিশ্চিত মূল্যছাড় সুবিধাও। চটজলদি তরুণ-তরুণীদের ওয়্যারড্রবের জৌলুস বাড়াতে তাই শার্ট, প্যান্ট, পোলো, কুর্তা, পাঞ্জাবি, কুর্তি, কামিজ, স্কার্ট বা জুতা কেনার সেরা সুযোগ এখনই। জেন্টল পার্কের ভেরিফাইড ফেসবুক পেজে মূল্যছাড়ের খোঁজখবর ছাড়াও পাওয়া যাবে শোরুমের ঠিকানা এবং পণ্যের বিস্তারিত তথ্য।

 

রঙ বাংলাদেশ

ঈদ উদযাপনকে আনন্দময় করতেই রঙ বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ ঈদুল আজহা সংগ্রহ। একেবারে নতুন আঙ্গিকেই তৈরি করা হয়েছে কোরবানি ঈদের পোশাকসম্ভার। সকল বয়সের সবার জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের পোশাক—শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, কাবলি, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্য। আরো রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডকাভার, পিলো কাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস, নানা ডিজাইনের মগসহ নানান ধরনের গৃহস্থালি ও উপহার সামগ্রী।

বিশ্বরঙের ছাড়

আসন্ন ঈদ উপলক্ষে বিশ্বরঙ ১৫ জুলাই থেকে স্টক থাকা পর্যন্ত ক্রেতাসাধারণের জন্য সকল পণ্যে দিচ্ছে ৩০% ডিসকাউন্ট (ফ্র্যাঞ্চাইজ ব্যতীত)। ঈদকে কেন্দ্র করে বিশ্বরঙের ব্যাপক প্রস্তুতি চলে বছরজুড়ে। কেননা ঈদকে ঘিরেই আমাদের দেশের মূল ফ্যাশন সংস্কৃৃতি গড়ে উঠেছে। সারাবছর ফ্যাশন নিয়ে যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়, তার ফলাফল চলে আসে প্রতিবারের ঈদে। তাই নিত্যনতুন ট্রেন্ড এবং নতুন কিছু ভাবনা নিয়ে বিশ্বরঙ এবার তাদের ঈদের আয়োজন সাজিয়েছে।

ক্যাটস আই

গরমের কারণে পরিবর্তন এসেছে পোশাকের ট্রেন্ডে। তাই এসময়ের ফরমাল ও স্ট্রিট ফ্যাশনে সাশ্রয়ী সমাধান দিচ্ছে ক্যাটস আই। অফিস, কফির আড্ডা বা রাতের পার্টি হালফিলের ফ্যাশনে নিজেকে উপস্থাপনে নতুন ডিজাইনের পোশাকগুলো মানানসইও বটে। তারুণ্যের ট্রেন্ড-নির্ভর এসব পোশাক এনেছে ক্যাটস আই। ফরমাল শার্ট, ডিজাইন পোলো, কুর্তা শার্ট বা ফরমাল প্যান্ট বা টুইল চিনোস—সবগুলোরই প্যাটার্ন এবং ফেব্রিকে বৈচিত্র্য থাকছে। শার্টের প্রিন্ট বা রং, শার্টের কলার, শোল্ডার ফিট বা কাফেও থাকছে আধুনিকতা। ডেনিম প্যান্টেরও বিশেষ কালেকশন থাকছে। গুণগত মান ও সুইং কোয়ালিটি বাড়িয়েও পণ্যের দাম আরো সাশ্রয়ী করা হয়েছে। পাশাপাশি অনলাইন শপিংয়ে ক্রেতা আগ্রহ বাড়াতে ১০ ভাগ মূল্যছাড় সুবিধা এখনো থাকছে ক্যাটস আইয়ে।

নিপুণ

ঈদে ক্রেতাদের আনন্দের মাত্রা দ্বিগুণ করতে নিপুণ এবারও ক্রেতাদের জন্য তৈরি করেছে ফ্যাশনেবল ও আরামদায়ক পোশাক। পোশাকের থিমের ক্ষেত্রে নিপুণের প্রাধান্য ছিল কলকা, ফ্লোরাল মোটিফ, ইকাট প্রিন্ট ও ইসলামিক মোটিফ। স্বস্তি ও আরামের কথা চিন্তা করে ল্যাভেন্ডার, মিনারেল পিংক, অরেঞ্জ, অ্যাশ, ফিরোজা, ব্লু, গ্রিন, পেস্ট, অফ হোয়াইট রঙগুলোকে প্রাধান্য দিয়েছে নিপুণ। রাতের যেকোনো জমকালো পার্টির জন্য রাখা হয়েছে কালো, কফি ও সোনালি রঙের কম্বিনেশনের পোশাক। কাপড়ের ক্ষেত্রে সুতি ভয়েল, স্লাব, লিনেন, ভিসকস, মসলিন, হাফসিল্ক, জয়সিল্ক, অ্যান্ডি কটনের ব্যবহার করা হয়েছে। নিপুণ, কুর্তি, সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এবং বাচ্চাদের জন্য ফ্রক, কামিজ, পাঞ্জাবি তৈরি করেছে। ক্রেতাদের সুবিধার্থে নিপুণ বরাবরের মতোই কিছু ফ্যামিলি সেট তৈরি করেছে। পোশাকের প্যাটার্নে রয়েছে অনেক ভিন্নতা এবং সার্ফেস অরনামেন্টশনের ক্ষেত্রে স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি এবং হ্যান্ড এমব্রয়ডারিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সেইলরে ফেস্টিভ্যাল সেল

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলরের রেডি টু ওয়্যার নিয়ে অর্জন করেছে গ্রাহক আস্থা। ডিজাইনারদের সুদক্ষ শৈলী এবং ক্রিয়েটিভ টিম ওয়ার্কে প্রাধান্য পেয়েছে তারুণ্যের ফ্যাশন ভাবনা। সমসাময়িক ট্রেন্ডের অনুসারী না হয়ে সেইলর প্যাটার্ন ও ডিজাইনে এনেছে পরিবর্তন। প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে তাদের ফেস্টিভ্যাল সেল। গার্মেন্টস, জুয়েলারি, ব্যাগ, জুতাসহ অন্যান্য সামগ্রীতে থাকছে ৩৫ শতাংশ ছাড়। ক্রেতাদের কথা মাথায় রেখেই প্রতি বছর এই বিশেষ সেলের আয়োজন করে সেইলর। সেইলরের ১৩টি আউটলেট এবং ফেসবুক পেজে অনলাইন অর্ডারের মাধ্যমে এই ডিস্কাউন্ট উপভোগ করা যাবে। সেল অফারের শর্ত অনুযায়ী, ঈদুল আজহার নতুন প্রোডাক্ট বাদে বাকি সবকিছুতেই থাকছে এই মূল্যছাড়।

 

বাংলাদেশে রোমানোর যাত্রা শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক পুরুষদের প্রসাধনী ব্র্যান্ড ‘রোমানো’ নিয়ে আসছে এসএমভি কনজ্যুমারস লিমিটেড। বিশ্বব্যাপী রোমানোর বাজারজাতকারী প্রতিষ্ঠান মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি উইপ্রো উনযার সঙ্গে হাত মিলিয়ে এসএমভি এই ব্র্যান্ডটি বাংলাদেশে নিয়ে এসেছে। বাংলাদেশে রোমানোর বাজারজাত করবে জিমি ডিস্ট্রিবিউশন্স লিমিটেড। কাওরানবাজারের ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ সেমিনার হলে অনুষ্ঠিত হয় এর উদ্ব্বোধনী অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য স্টাইল আইকনরা—আসিফ আজিম, সন্ধি, ইন্দ্রানি দাস, কোকো, রাতুল রহমানসহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উইপ্রো উনযা, এসএমভি এবং জিমির ঊর্ধ্বতন কর্মকর্তারা—অনিল গৌতম, বিজনেস হেড, উইপ্রো উনযা ওভারসিজ লিমিটেড; টনি আর সুপিয়াহ, বিজনেস হেড, উইপ্রো উনযা ওভারসিজ লিমিটেড, শ্রেয়াস সরনাথান, কান্ট্রি ম্যানেজার, উইপ্রো উনযা ইন্ডিয়া; কাজী জিয়াউল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমভি কনজ্যুমারস লিমিটেড এবং মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জিমি ডিস্ট্রিবিউশন্স লিমিটেড।

ঈদে পর্দা

 

ঈদুল আজহাকে সামনে রেখে পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেট বেজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা-সোফা-চাদর ও গাড়ির সিট এবং কুশন কভারের কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য দেশি-বিদেশি সকল প্রকারের কাপড়ের প্রচুর পসরা সাজিয়েছে। ঘরের আভিজাত্য ফুটিয়ে তুলতে দৃষ্টিনন্দন পর্দা-সোফা কভারের বিকল্প অন্য কিছু নেই। রুচিসম্মত পর্দা ও সোফা কভারের কাপড় ক্রয় করতে আপনিও যেতে পারেন এ. হাকিম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্রে।

স্টেপ ফুটওয়্যার ঈদ আনন্দ র্যাফেল ড্র-এর পুরস্কার প্রদান

 

সম্প্রতি রাজধানীর অভিজাত এলাকায় উত্তরার ওয়াইট হল অ্যান্ড ক্যাটার্স হাউসে এক অনাড়ম্বর পরিবেশে স্টেপ ফুটওয়্যারের ঈদ আনন্দ র্যাফেল ড্র ২০১৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। ঈদ আনন্দ র্যাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের সিওও প্রসন্ন আন্ড্রাউইরা (এন্ডু) ও জেনারেল ম্যানেজার ওয়াহেদ রহমান, অ্যাডসাইনের কর্ণধার ও মিডিয়া ব্যক্তিত্ব মি. জহিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লাবণ্য। এই অনুষ্ঠানে পুরো রমজান মাসজুড়েই র্যাফেল ড্রয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে বাইক, ফ্রিজ, টিভি, মোবাইল ফোনসহ আরো আকর্ষণীয় পুরস্কার তুলে দেন স্টেপ ফুটওয়্যারের সিওও প্রসন্ন আন্ড্রাউইরা ও জেনারেল ম্যানেজার মি. ওয়াহেদ রহমান।