পাশের গ্রামের বন্ধু জুয়েলের সঙ্গে সাক্ষাত্ করতে হিম্মতনগরে যাই। কোনো একজনকে ‘ছেলেধরা’ সন্দেহে জনতা দৌড়াতে থাকলে আমিও দৌড়াতে থাকি। হঠাত্ আমি এক বাড়ির সামনে পড়ে যাই। এ সময় আমাকে একজন জড়িয়ে ধরে বলে ‘ছেলেধরা পাইছি’। আমি যতোই বলি আমার বাড়ি পাশের গ্রাম কৃষ্ণপুরে, ছেলেধরা নই। কিন্তু কোনো কথা না শুনেই তারা আমাকে পিটুনি দেয়।
—মো. নাসির উদ্দিন
গণধোলাইয়ের শিকার ময়মনসিংহের
গৌরীপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের যুবক
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ২২ জুলাই ২০১৯)
