রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম কাহিনি সবার জানা। বর্তমানে বলিউড পাড়ায় গুঞ্জন তুঙ্গে। ২০২০ সালেই বিয়ে করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শোনা যাচ্ছে বিয়ের নাকি সব কিছুই
তৈরি। দিনক্ষণ, ভেন্যু নাকি একেবারেই ঠিক। তবে পুরো বিষয়টিই ঘটছে গোপনে। কেউ যেনোটের না পায় সে দিকেই নজর রেখেছে দুই পরিবার। কিন্তু এমন খবর কি চাপা থাকে! বলিউডে তাই ফাঁস হয়ে গেল এক খবর।
স্পটবয় ডটকমে প্রকাশিত খবর অনুযায়ী, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে নাকি লেহেঙ্গার অর্ডার দিয়ে ফেলেছেন আলিয়া। এই লেহেঙ্গা পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া। অন্যদিকে, রণবীরের জন্যও নাকি নির্ধারণ করা হচ্ছে বিয়ের পোশাক। তবে দুই পরিবারের পক্ষ থেকে এখনও তেমন কিছু জানানো হয়নি পুরো ব্যাপারটিই রয়েছে গোপন।
