নতুন ধারাবাহিক ‘বিষয়টি পারিবারিক’

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:১১

আরটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিষয়টি পারিবারিক’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, শবনম ফারিয়া, ফখরুল বাশার মাসুম, মিশু সাব্বির, সাজু খাদেম, নুসরাত জাহান পাপিয়া প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, চার কন্যা ও এক পুত্র নিয়ে ব্রিগেডিয়ার (অবঃ) রিজওয়ান খান এর সংসার। তিনি তার পরিবার এবং সকল সদস্যকে সর্বদা মিলিটারি আইনের ভিতরে রাখেন, অন্তত তিনি তাই মনে করেন।