শ্রীলঙ্কার সিরিজের দল ঘোষণা

দুই বছর পর টেস্ট দলে ফিরলেন ইবাদত

আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:১০

২০২৩ সালে বাংলাদেশ-আফগানিস্তানের মিরপুর টেস্ট শেষ হয়েছিল ১৭ জুন। সেটিই ছিল বাংলাদেশের হয়ে ইবাদত হোসেনের সর্বশেষ টেস্ট। সব ঠিক থাকলে দুই বছর পর আরেকটি ১৭ জুন দেশের জার্সিতে আবার খেলতে চলেছেন এই পেসার। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৬ সদস্যের দলে রাখা হয়েছে ইবাদতকে।

বুধবার (৪ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরলেন এবাদত হোসেন। লঙ্কায় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

১৭ জুন প্রথম টেস্ট গলে শুরু হবে, এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হব ২৫ জুন। ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই কলম্বোয়।

এরপর দুই দল যাবে পাল্লেকেলেতে, সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৮ জুলাই। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির। পাল্লেকেলেতেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

ইত্তেফাক/এমএস