ঈদে নিরাপত্তা জোরদারের আহ্বান বরিশাল বিভাগ সমিতির

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৯:০৬

আসন্ন ঈদুল আজহা ঘিরে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল বিভাগ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার। 

গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চটার্মিনালসহ সব জনসমাগম স্থানগুলোকে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হবে। মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রুবেল হাওলাদার বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজখবর নেবেন। 

ইত্তেফাক/এসআর