জাতীয় দূরপাল্লার সাঁতার

কাপ্তাই লেকে আজ শুরু

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:২৬

১৬তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা আজ মঙ্গলবার কাপ্তাই লেকে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাঙ্গামাটির বরাদম বাজার এলাকা থেকে সাঁতারুরা প্রতিযোগিতা শুরু করবে। আর সাঁতার শেষ হবে বানৌজা শহীদ মোয়াজ্জেম বোটপুল প্রাঙ্গণে। শেষে বিজয়ী সাঁতারুদের পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাছাই করা ১৪ জন সাঁতারু দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন ৬ জন নারী সাঁতারু। সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।