চট্টগ্রাম ফুটসাল ফুটবল

দ্বিতীয় রাউন্ডে সুগন্ধা ক্লাব

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:২৬

সুগন্ধা ফাউন্ডেশন চট্টগ্রামে অনুষ্ঠানরত ফুটসাল ফুটবলের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে তৃতীয় দল হিসেবে।

গতকাল সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় আনিস ও রাকিবের কল্যাণে সুগন্ধা ফাউন্ডেশন ২-০ গোলে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। সেরা খেলোয়াড় জয়ী দলের আনিস।