চট্টগ্রামে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪

চট্টগ্রাম অফিস

নাশকতার মামলায় চট্টগ্রামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে মহানগরী পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বাকলিয়া থানার কেবি আমান আলী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামায়াত নেতার নাম শফিকুল আলম ওরফে শফিক।

বাকলিয়া থানা পুলিশসূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি নগরীর বাকলিয়া থানা শাখা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ২টি নাশকতার মামলা রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। গোপনে পাওয়া সংবাদে তার অবস্থান টের পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।