জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার অপরাধে ৫টি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে হাবিব ট্রেডার্সে ২ হাজার, এম আর স্টোরে ২ হাজার, জয় স্টোরে ৩ হাজার, আনন্দ ভেরাইটিজ স্টোরে ৩ হাজার ও অভি মেডিক্যাল সেন্টারে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
