চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর-খাদঘর এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তার নাম আল-আমিন (২০)। সে চাঁদপুরের কচুয়া সদর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
