কতটুকু নিরাপদ রাইড শেয়ারিংয়ের হেলমেট?

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:০৯

আইন অনুযায়ী মোটরবাইকে রাইড করতে হলে অবশ্যই হেলমেট পরতে হবে। আর হেলমেটটি হতে হবে সম্পূর্ণ মুখমণ্ডল ও মাথা ঢাকা যায় এমন। যাতে আরোহী আহত হলেও মাথা যেন নিরাপদ থাকে। প্রশ্ন হচ্ছে, এই রাইড শেয়ারিংয়ের হেলমেট কতটুকু নিরাপদ? আহত হলে কতটুকু এটা আমাদের রক্ষা করবে? কতটুকু আমাদের জীবনের নিশ্চয়তা দেবে? বাস্তবক্ষেত্রে দেখা যায়, রাইড শেয়ারিংয়ের হেলমেটগুলো সাধারণত টুপির মতো। শুধু মাথার ওপরেই থাকে। আরোহীর মুখমণ্ডল ও আশপাশ ক্ষতিগ্রস্ত হলেও মাথার খুলি তো নিরাপদ থাকছে! চালকের হেলমেট নিয়ে কোনো কথা নেই। এক্ষেত্রে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে তিনি নিজের হেলমেটের মতো যাত্রীর জন্য একই হেলমেটের ব্যবস্থা করলে আমার মতো হাজারও যাত্রী তাঁর প্রশংসাই করবেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. বেলাল হোসেন পাটোয়ারী

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,

ঢকা কলেজ, ঢাকা