নিয়োগ বিজ্ঞপ্তি:আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭/১৮ কাজিমুদ্দিন সিদ্দিকী লেন, আরমানিটোলা, ডাকঘর-বাবুবাজার, থানা-বংশাল, ঢাকা-১১০০ বর্তমান প্রধান শিক্ষকের চাকুরির মেয়াদ ০৮-১১-২০১৯ তারিখে পূর্ণ হবে। উক্ত পদে সরকারি বিধিমোতাবেক ১ জন দক্ষ মহিলা প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নকর্মী ও এমএলএসএস ১ জন করে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, প্রধান শিক্ষক পদের জন্য ১০০০ টাকার, অন্যান্য পদের জন্য ৩০০ টাকার পে-অর্ডারসহ আগামী ২৯-০৮-২০১৯ তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।-প্রধান শিক্ষক। সিএম-১০৫০
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর-বৈদ্য জামতৈল, উপজেলা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জের জন্য শূন্য পদে একজন প্রধান শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ দিনের মধ্যে ১০০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতার সনদপত্র ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তির সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে সভাপতি বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। সিকে-১৯১৯
