সভাপতি শওকত আলী, সম্পাদক খগেন্দ্র চন্দ্র
চট্টগ্রাম অফিস
বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সুপারিশক্রমে গত সোমবার তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত পত্রে এই অনুমোদন দেওয়া হয়। কমিটিতে নূরুল আমিন মানিককে আহ্বায়ক ও সংগঠক রত্নাকর দাশ টুনুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় নির্দেশে নবগঠিত কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেবেন।
‘বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ম্যুরাল’
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ নতুন প্রজন্মকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুুজিবের জীবনসংগ্রাম ও দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ করেছে ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরাল’। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলে নির্মিত দৃষ্টিনন্দন এ ম্যুরালটি আজ বুধবার বিকাল ৩টায় উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
