চাঁদপুরে স্কুলশিক্ষিকাকে গলা কেটে খুন করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:২৮

চাঁদপুর শহরে পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারে স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীকে গলা কেটে হত্যা করার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলার আয়োজনে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা মানববন্ধন করেছেন। জয়ন্তী চক্রবর্তী ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী অলোক চন্দ্র গোম্বামী পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন সিনিয়র হিসাব সহকারী হিসেবে সম্প্রতি অবসর নিয়েছেন। তার বড় মেয়ে অনন্যা গোম্বামী ঢাকায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে, ছোট মেয়ে তন্বী গোম্বামী এবার এইচ এস সি পাশ করেছে এবং একমাত্র ছেলে পার্থ সারথী গোস্বামী নটরডেম কলেজে অধ্যয়ন করছে। কলেজে ভর্তির বিষয় নিয়ে তারা সবাই ঢাকায় ছিলেন। বাসায় একা পেয়ে দুর্বৃত্তরা ওই শিক্ষিকাকে রবিবার দুপুরের কোনো এক সময়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।