চট্টগ্রামের সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯-এর পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুখ ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম ও মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও পৌরসভার কমিশনারবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই শতাধিক লোকের মধ্যে চাল ও শুকনো খাবার, ১২ পরিবারের মধ্যে ঢেউটিন ও ১০ হাজার গাছের চারা বিতরণ করেন।
