পাইকগাছায় বেপরোয়া নসিমন-করিমন

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:৩৫

পাইকগাছাতে কোনোভাবেই যন্ত্রচালিত যান নসিমন-করিমনের বেপরোয়াকে গতি রোখা যাচ্ছে না। ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কালো ধোঁয়া ছেড়ে প্রচণ্ডগতিতে চলছে যত্রতত্র। কিশোর আর অদক্ষ চালকদের বেপরোয়াভাবে চালানোর ফলে প্রতিদিন তাদের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে বহু পথচারী। অকাল মৃত্যুসহ অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এ ঘটনা হরহামেশা ঘটলেও দেখার কেউ নেই। বরং রাস্তায় চলাচলের সময় নসিমন-করিমনের চালকদের অন্যায়ের প্রতিবাদ করলে উল্টো তাদের শাসানি খেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে চালকরা দল বেঁধে প্রতিবাদকারীকে লাঞ্ছিত করে। এ বিষয় নসিমন চালক আলআমিন বলেন, দুই একজন ভুলভাবে চালায়, তার জন্য সবাই দায়ী হতে পারে না।

পাইকগাছার ওসি তদন্ত সঞ্জয় দাশ বলেন, এ দেশে একবার যা শুরু/চালু হয় তা আর বন্ধ হয় না। চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার বলেন, আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি গুরুত্বসহ দেখা হবে।