মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষকের ১৫১ পদ শূন্য

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:৩৬

মাদারীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষকের ১৫১টি পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অপরদিকে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজসহ অন্যান্য কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাদারীপুরের চারটি উপজেলায় বর্তমানে প্রধান শিক্ষকের ১৫১টি পদ শূন্য রয়েছে। একমাত্র রাজৈর উপজেলায় বর্তমানে ৪৪টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া মাদারীপুর সদর উপজেলায় ৩৭টি, কালকিনি উপজেলায় ৪১টি এবং শিবচর উপজেলা ২৯টি পদ শূন্য রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছিরউদ্দিন আহমেদ মাদারীপুরে বর্তমানে প্রধান শিক্ষকের ১৫১টি পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন।