তাড়াশে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সোমবার থানায় মামলা করেছে তার বাবা। মামলা সূত্রে জানা যায়, উপজেলার হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ঐ ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে হামকুড়িয়া গ্রামের জান মাহামুদের ছেলে দুই সন্তানের জনক কামরুল ইসলাম প্রায় এক মাস ধরে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল। প্রতিবাদ করায় ঐ বখাটে আরো বেপরোয়া হয়ে ওঠে। নিরুপায় হয়ে ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
