বাল্যবিয়েকে লালকার্ড

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:৩৮

 ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে।’ এ স্লোগানে সোমবার চৌদ্দগ্রামে বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়েছে ৭ শতাধিক শিক্ষার্থী।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছাত্রীরা লাল কার্ড প্রদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারিক, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদ, ব্র্যাক নিউট্রিশন ম্যানেজার আবদুস সালাম প্রমুখ।