ইকার্দি ইতালির বর্ষসেরা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

ইতালির শীর্ষ লিগে বছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দি। ২০১১ সালে জ্লাটান ইব্রাহিমোভিচের পর তিনিই হলেন জুভেন্তাসের বাইরে প্রথম খেলোয়াড় যিনি এই পুরস্কারটি পেলেন। অপরদিকে টানা চতুর্থ বছরের মতো সেরা কোচ হয়েছেন জুভেন্তাসের ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। আর্জেন্টিনার জাতীয় দলের এই ফরোয়ার্ড গেল মৌসুমে সিরি আতে ২৯ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা হন। অপরজন হলেন চিরো ইমোবাইল। মূলত ইকার্দির নৈপুণ্যেই ইন্তার আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে সক্ষম হয়। ইকার্দি গেল মৌসুমের সেই নৈপুণ্য এবারো ধরে রেখেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ খেলায় আট গোল করেছেন তিনি। সম্প্রতি আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমে জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার।