অস্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ 

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৩:০০

গল টেস্টে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান।

এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। ৩ উইকেটে ৯০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। শান্ত ২৫ ও মুশফিক ২০ রানে অপরাজিত আছেন। 

ইত্তেফাক/জেডএইচ