নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাবিনা আক্তারকে (২৮) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুর মোহাম্মদের (৪১) বিরুদ্ধে। এ ঘটনায় তিনি পলাতক রয়েছেন।
আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রামরামপুরে এ ঘটনা ঘটেছে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে নুর মোহাম্মদ হাসুয়া দিয়ে সাবিনাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম
