প্রিয়া সাহাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০০:২৫

প্রিয়া সাহাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, জরুরি বৈঠকে তাকে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে সব সাংগঠনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ছিলেন প্রিয়া সাহা। ওয়াশিংটনে ধর্মীয় স্বাধীনতার অগ্রগতি নিয়ে এক সম্মেলনে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার করা মন্তব্যের প্রতিক্রিয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাকে সাময়িক বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়েছে।