গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া বন্দির নাম আফসার আলী শেখ (৪৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকার আইয়ুব আলীর ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সোমবার সকাল ১০টার দিকে আফসার আলী কারা অভ্যন্তরে হঠাত্ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকত্সক তাকে মৃত ঘোষণা করেন। আফসার আলী শেখের কয়েদী নং ৩২৪০/এ। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন।
