ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে এস এম সালাউদ্দিন (৬৮) নামের এক গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ কিশোরী পাঁচ মাসের গর্ভবতী। তাকে গৃহকর্তার বাড়িতে আটকে রাখা হয়েছিল। গতকাল সোমবার রাতে শহরের ২৩/৪ আল্লামা ইকবাল রোডের নিজ বাড়ি থেকে ফতুল্লা মডেল থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঐ কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করে। সালাউদ্দিন আল্লামা ইকবাল রোড এলাকার মৃত শেখ ফজর আলীর ছেলে। কিশোরী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
