বরিশাল সদর গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি

আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল সদর উপজেলা গণ অধিকারপরিষদের সভাপতি সবুজ হাওলাদারকে তার সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ জুন) সংগঠনের বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক কামরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওই বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতির সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতির কথা বলা হয়েছে। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরণের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
 

ইত্তেফাক/এপি