সম্প্রতি ভারতে অনুষ্ঠিত শ্রী অটল বিহারী বাজপেয়ী নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক মহিলা ক্রিকেট দলকে সম্মাননা প্রদান করা হয়। ক্রীড়া পরিষদের সভাপতি ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান, ডিএমডি বেলায়েত হোসেন, জিএম মো. কাইসুল হক, অরুণ কান্তি পাল প্রমুখ