ডেঙ্গু-চিকুনগুনিয়ায় পরামর্শ নিতে ডিএনসিসির কল সেন্টার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৭:১৩

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত পরামর্শ দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বুধবার থেকে কল সেন্টার চালু করা হচ্ছে।

রাজধানীর গুলশানস্থ নগর ভবনে নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত পরামর্শের জন্য ০১৯৩২-৬৬৫৫৪৪ নম্বরে যে কেউ ফোন করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। কল সেন্টারটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আরো পড়ুন: রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৯ জুলাই, ফিরতি ৫ আগস্ট

ইত্তেফাক/এমআই