মার্কিন বিমান ঘাঁটিতে হামলার আগে ইরান কাতারকে অগ্রিম সতর্কবার্তা দিয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, 'হতাহত কমানোর জন্য' এই সতর্কবার্তা দেওয়া হয়।
এর আগে, সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন-পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
আল জাজিরা জানিয়েছে, কাতারে ৬০ একর ভূমিজুড়ে মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি বিস্তৃত। রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে এটির অবস্থিত। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের 'ফরোয়ার্ড সদর দপ্তর'।
হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে হামলা 'কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন'।
তিনি বলেন, 'আমরা কাতার রাষ্ট্রে, আন্তর্জাতিক আইন অনুসারে এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি।'
তিনি আরও বলেন, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের সফলভাবে মোকাবেলা করেছে।
#BREAKING Iran gave advance notice to Qatar of attack on American airbase to 'minimize casualties,' reports New York Times pic.twitter.com/8quN4PD8z3
— Anadolu English (@anadoluagency) June 23, 2025
