নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়: আব্দুল আউয়াল মিন্টু

আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪:৪১

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। 

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বিচার ও সংস্কারের নামে যদি নির্বাচনকে বিলম্বিত করা হয়, তাহলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। বিশ্বের কোনো দেশেই রাজনৈতিক সরকারের বাইরে অর্থনৈতিক উন্নয়নের নজির নেই। অগ্রগতি ও টেকসই উন্নয়নের জন্য আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার।'

তিনি আরও বলেন, দেশে পরিকল্পিতভাবে ‘মব’ বা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল আউয়াল মিন্টু।

এ সময় তিনি আজমপুর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

 

ইত্তেফাক/পিএস