মঙ্গলবার সকালে যশোর উপশহর পার্ক ও পার্কসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২৭ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার বিজয়ীরা হচ্ছেন— পুরুষ সিনিয়র বিভাগে রফিকুল ইসলাম (যশোর ট্রায়াথলন ক্লাব) ১ম, শিমুল রানা তুষার (বিজয়নগর ট্রায়াথলন ক্লাব) ২য় ও মোঃ আবু খায়ের (সৃষ্টি সুইমিং ক্লাব) ৩য় হয়েছেন।
পুুরুষ জুনিয়র বিভাগে আবাদুর রহমান (যশোর ট্রায়াথলন ক্লাব) ১ম, আবির হাসান সাজু (যশোর সুইমিং ক্লাব) ২য় ও জিহাদ হাসান নয়ন (বিজয়নগর ট্রায়াথলন ক্লাব) ৩য় হয়েছেন।
মেয়েদের সিনিয়র বিভাগে সুরাইয়া আক্তার মৌ (যশোর ট্রায়াথলন ক্লাব) ১ম, শামিমা আক্তার (সৃষ্টি সুইমিং ক্লাব) ২য় ও লায়লা আক্তার (সৃষ্টি সুইমিং ক্লাব) ৩য় হয়েছেন। মেয়েদের জুনিয়র বিভাগে ফারহানা আক্তার সোনালী (অংকুর কিন্ডারগার্টেন স্কুল) ১ম, ফারজানা আক্তার রুমি (অংকুর কিন্ডারগার্টেন স্কুল) ২য় ও ফাতেমা আক্তার লিসা (ডলফিন সুইমিং ক্লাব) ৩য় হয়েছেন।
উল্লেখ্য, ৮০০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইকেল চালনা ও ৫ কিলোমিটার দৌড়— এ নিয়ে ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ-এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগরণী চক্র এ প্রতিযোগিতার আয়োজন করে।
