গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজার আদুরে মুহূর্ত!

আপডেট : ২৪ জুন ২০২৫, ১৯:০৪

বছরের শুরুতে হঠাৎ করেই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এরপর থেকে অপরিচিত রোজা আহমেদ চলে আসেন আলোচনায়। তিনি এখন নিয়মিত চর্চার বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়।

বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এক মধুর মুহূর্তের খোঁজে। তাদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গরাজ্য!

সোমবার (২৩ জুন) তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা।

তাহসান খান ও রোজা আহমেদ। ছবি: সংগৃহীত

ছবিতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-আর এমন সময় সুইমিংপুলে তাদের আদুরে এক মুহূর্ত! সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা-যেটা একেবারে আমাদের নিজের।’

রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন।

ইত্তেফাক/এসএ