সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এক চিকিত্সা বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের রিং রোড, শামলীস্থ ক্যাম্পাসে উক্ত চিকিত্সা বিজ্ঞান মেলাটি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত চিকিত্সা বিজ্ঞান মেলায় শরীর বিদ্যা, আধুনিকতম চিকিত্সা পদ্ধতি, অত্যাধুনিক সার্জারি, রোগ নির্ণয় পদ্ধতি বিষয়ে দর্শনার্থী হিসেবে আগত স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি ও জনসাধারণকে অবহিত করা হয়। মেলায় প্রতিষ্ঠানের এনাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, গাইনী, সার্জারি, অর্থোপেডিক, মেডিসিন, ইউরোলজিসহ বেসিক ও ক্লিনিক্যাল অন্যান্য বিভাগসমূহ তাদের প্রজেক্ট প্রদর্শন ও দর্শকদের অবহিত করেন। মেলায় যুগোপযোগী প্রযুক্তি সমৃদ্ধ চিকিত্সা সেবাকে জনগণের কাছে অবহিতকরণ ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। মেলা শেষে রেজিস্ট্রেশনকৃত দর্শনার্থীদের জন্যে আকর্ষণীয় পুরস্কারে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
