চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

আবারো পয়েন্ট খোয়ালো চ্যাম্পিয়নরা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

শিরোপাধারী সিটি করপোরেশন একাদশ জিপিএইচ চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে আবারো পয়েন্ট হারালো। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দলটি ১-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সাথে ড্র করে। আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রাণবন্ত খেলাটির ৩০ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধাদের দলটি। নাইজেরিয়ান খেলোয়াড় লাকি গোলটি করেন (১-০)। এরপর ৭০ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান (১-১) বুকলো। খেলায় মারাত্মক ফাউলের কারণে সিটির সোহাগ এবং মুক্তিযোদ্ধার রবিউল লাল কার্ড পান।