পদ্মা সেতু থেকে ৩ বছরে আড়াই হাজার কোটি টাকা টোল আদায়

আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫:৫৫

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনকারী অবকাঠামো পদ্মা সেতুতে যান চলাচল শুরুর ৩ বছরপূর্তি আজ। গত ৩ বছরে সেতু হয়ে পদ্মা পাড়ি দিয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এই সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ২ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ কোটি টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ গণমাধ্যমকে জানান, পদ্মা সেতুতে প্রতিবছরই বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা। পর্যায়ক্রমে বেড়েছে সেতু থেকে টোল আদায়ও।  

এর মধ্যে উদ্ধোধনের প্রথম বছর ২০২২-২৩ সালে মোট পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন, টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। পরের বছর ২০২৩-২৪ সালে পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি, আয় হয় ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০টাকা। পদ্মা সেতু। ছবি: আব্দুল গনি

আর ২০২৪ সালের জুন থেকে চলতি ২৫ সালের জুন পর্যন্ত পাড়ি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন, টোল আদায়ের পরিমাণ ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা। 

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্ধোধন করা হয়। এর পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু। সেতুর ওপর তলায় সড়ক পথ ও আর নিচ দিয়ে চলাচল করে ট্রেন।

ইত্তেফাক/এনএ