বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া প্রত্যাহার

আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:০৭

সরকারি কাজে কক্সবাজার থাকাবস্থায় হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মঞ্জুর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তবে হঠাৎ এ প্রত্যাহারের কারণ স্পষ্ট করা হয়নি।

ইত্তেফাক/এমএএস