নাটোর-বগুড়া মহাসড়ক খানাখন্দে ভরপুর। নির্ধারিত সময়ে সংস্কারকাজ শেষ না হওয়ায় এবং অতিবৃষ্টিতে এ অবস্থা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক গত ঈদুল ফিতরের ১০ দিন আগে সংস্কারকাজ শেষ করার নির্দেশ দিলেও এখনো শেষ হয়নি সেই কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় সড়কের এই অবস্থা। সিংড়া উপজেলার খেজুরতলা, শেরকোল, সিংড়া বাসস্ট্যান্ড এলাকা, চৌগ্রাম ও বাঁশের ব্রিজ এলাকায় সড়কের এই দুর্দশা। পরিশেষে, সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু জাফর সিদ্দিকী, সিংড়া, নাটোর
